Pages

Translate

Tuesday, November 16, 2021

যে পাঁচ খাবারে রয়েছে শক্তিশালী ইমিউনিটির রহস্য

যে পাঁচ খাবারে রয়েছে শক্তিশালী ইমিউনিটির রহস্য

যে পাঁচ খাবারে রয়েছে শক্তিশালী ইমিউনিটির রহস্য

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকের সিজনাল সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ দেখা দেয়। তাই এ সময়ে শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। মশাবাহিত রোগ আটকাতে যেমন জল বা ময়লা না জমানো গুরুত্বপূর্ণ তেমনই প্রাত্যহিক জীবনে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনা দরকার।

প্রতিদিনের খাবারে এই খাবারগুলো রাখলে ভাইরাসের বিরুদ্ধে সহজেই গড়ে উঠবে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা। সেগুলো হলো-

ভিটামিন সি সমৃদ্ধ টকজাতীয় ফল: ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভিটামিন সি সমৃদ্ধ টকজাতীয় ফল ডায়েটে রাখা আবশ্যিক। রক্তে শ্বেতকণিকার পরিমাণ বাড়িয়ে অনাক্রম্যতা বাড়ায় ভিটামিন সি। প্রতিদিন অন্তত একটি করে টকজাতীয় ফল খেলে ভাল। যেমন কমলালেবু, মুসাম্বি, নাসপাতি। এই ফলগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে।

টকদই: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে টকদইয়ের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, নিয়মিত টকদই খেলে ভালো ঘুম ও হজমশক্তিও বৃদ্ধি পায়।

হলুদ: হলুদের ওষধিগুণ অনেক। শুধু তাই নয়, এটি খুব সহজলভ্যও বটে। পেট ঠাণ্ডা রাখে হলুদ। শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে হলুদ।

রসুন: হলুদের মতোই প্রায় প্রত্যেক রান্নাঘরেই রসুন সহজলভ্য। রসুন ছাড়া অনেক পদই রান্না করা সম্ভব নয়। এই রসুনেরই অনেক গুণ রয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল গুণ রয়েছে রসুনের। ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে রসুনের ভূমিকা অপরিহার্য।

আদা: শরীর গরম রাখতে চায়ের সঙ্গে অনেকেই আদার রস মিশিয়ে পান করেন। শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে আদা খুবই কার্যকর। ডেঙ্গুর বিরুদ্ধেও কাজ করে আদা। বমি বমি ভাব কমায় ও ঠাণ্ডা লাগা থেকে রক্ষা করে।

No comments:

Post a Comment

বাঁধাকপি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে

বাঁধাকপি ক্যান্সার সৃষ্টিকারী টিউমার বৃদ্ধি রোধ করে বাঁধাকপির ইংরেজি নাম Cabbage এবং বৈজ্ঞানিক নাম Brassica oleracea। বাঁধাকপি বিভিন্ন রঙের ...